সুদানে গ্যাস ট্যাঙ্কারে বিস্ফোরণ নিহত ২৩, আহত ১৩০

সুদানের রাজধানী খারতুমের একটি ফ্যাক্টরিতে বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ২৩ জন নিহত হয়েছে। স্থানীয় প্রশাসনের তরফ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ওই দুর্ঘটনায় আরও প্রায় ১৩০ জন আহত হয়েছে। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। মঙ্গলবার সরকারি এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। নিহতের সংখ্যা বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে। অগ্নিদগ্ধদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উত্তর খারতুমের একটি ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের পর চারদিকে ধোঁয়া ছড়িয়ে পড়ে। এক বিবৃতিতে বলা হয়েছে, একটি বাণিজ্যিক এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় ২৩ জন নিহত এবং আরও ১৩০ জনের বেশি মানুষ আহত হয়েছে। একটি গ্যাস ট্যাঙ্কারে বিস্ফোরণ থেকে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আহতদের চিকিৎসায় সাধারণ নাগরিকদের রক্তদানের আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। এক কর্মী এএফপিকে বলেন, ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। ওই ফ্যাক্টরি কম্পাউন্ডে বেশ কিছু পার্ক করা গাড়িতেও আগুন ধরে গেছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর