১০ দিন ধরে নিখোঁজ দুই শিশু

রাজধানীর কাফরুলে ১০ দিন ধরে দুই শিশু নিখোঁজ রয়েছে। নিখোঁজরা হলো- কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার গজারিয়া গ্রামের নূরুল ইসলামের ছেলে মো. তাতরিম ও বারিক মিয়ার ছেলে মো. নাইম।

জানা গেছে, কাউকে কিছু না বলে ২৪ নভেম্বর বিকেলে বাসা থেকে বেরিয়ে যায় তারা। এরপর আর ফেরেনি। সম্ভাব্য সব জায়গায় খুঁজেও তাদের সন্ধান মেলেনি।

নিখোঁজ দুই শিশুর সন্ধান পেলে ০১৮৭৫-৯৪০০৮২ নাম্বারে যোগাযোগের অনুরোধ জানিয়েছে পরিবার।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর