ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ৪নং টগরবন্ধ ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকাল ৩ টায় ইউনিয়নের পানাইল বাজারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে টগরবন্ধ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. আলমগির হোসেনের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক শেখ শহিদুজ্জামানের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আবু হোসেন তালুকদার।
প্রধান বক্তা হিসাবে বক্তৃতা প্রদান করেন, উপজেলা আওয়ামীলীগের ১নং যুগ্ম সাধারন সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান এ.কে.এম আহাদুল হাসান।
এসময় উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক খাঁন বেলায়েত হোসেন,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শেখ আকরামুজ্জামান,উপজেলা কৃষকলীগের ভারপ্রাপ্ত সভাপতি মখলেচুর রহমান,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক খাঁন সাইফুল ইসলাম ও উপজেলা আওয়ামীলীগের উপ-প্রচার সম্পাদক হিটান্ত কুমার ঘোষ প্রমুখ উপস্থিত ছিলেন।
বার্তাবাজার/কেএ