রাবিতে আন্তঃবিভাগ ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল আগামীকাল

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্তঃবিভাগ ব্যাডমিন্টন টুর্নামেন্টের মেয়েদের এককের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামীকাল । এবারের টুর্নামেন্টে ফাইনালে উঠেছে বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ ও পপুলেশন সায়েন্স ও হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগ।

বুধবার বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়াম আগামীকাল বিকেল ৫ টায় ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে।

ফাইনাল খেলায় মুখোমুখি হবেন প্রাণীবিদ্যা বিভাগের ফারহিন তামান্না ও পপুলেশন সায়েন্স ও হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের খায়রুন নাহার পিংকি৷

ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর