আগামী ৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) বাংলাদেশ পুলিশের আইজিপি ড. মুহাম্মদ জাবেদ পাটোয়ারীর স্ত্রী পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)কেন্দ্রীয় সভানেত্রী হাবিবা জাবেদ মাস্তুল ফাউন্ডেশনের প্রজেক্ট স্কুলে গিয়ে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার উপকরন সহ বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করবেন।
আইজিপি পত্নী হাবিবা জাবেদ , মাস্তুল ফাউন্ডেশনের প্রজেক্ট স্কুলে শতাধিক সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষার উপকরন ও ব্যাগ প্রদান করবেন। এই সুবিধাবঞ্চিত শিশুদের বেশিরভাগেরই সামর্থনেই, শিক্ষার উপকরন কেনার। আইজিপি পত্নী হাবিবা জাবেদ, পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)এর সভানেত্রী। প্রোগ্রামে উপস্থিত থাকবেন, বাংলাদেশ পুলিশের আইজিপি ড. মুহাম্মদ জাবেদ পাটোয়ারীর স্ত্রী পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)কেন্দ্রীয় সভানেত্রী হাবিবা জাবেদ।
প্রোগ্রামকে সামনে রেখে প্রধান অতিথি হাবিবা জাবেদ বলেন, পুনাক পুলিশের সহ-ধর্মিনীদের একটি সংগঠন। এটি নিজেদের ফান্ড থেকে বরাবরই সামাজিক নানা কর্মকাণ্ড বাস্তবায়ন করে যাচ্ছে। মাস্তুল ফাউন্ডেশন সুবিধাবঞ্চিত শিশু ও মানুষদের নিয়ে কাজ করে যাচ্ছে বিগত অনেক বছর ধরে। আমরা পুনাক থেকে সিদ্ধান্ত নিয়েছি তাদের পাশে দাড়ানোর। তাদের সুবিধাবঞ্চিত শিশুদের কথা চিন্তা করে আমরা তাদের শিক্ষার সামগ্রী প্রদান করবো। দুই শতাধিক(২০০ শিশুর) জন্য আমরা স্কুলব্যাগ, খাতা, কলম, পেন্সিল সহ আরো অনেক কিছু প্রদান করবো। সামান্য সাহায্য প্রদান করা হচ্ছে। ভবিষ্যতে আমরা আরো ভাল কিছু করার চেষ্টা করব।
মাস্তুল ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা কাজী রিয়াজ রহমান বলেন,বাংলাদেশ পুলিশ জনগনের বন্ধু, তাদের অঙ্গপ্রতিষ্ঠান পুনাক থেকে সুবিধাবঞ্চিত শিশুরা যে সাহায্য পাবে, তা মনে রাখার মতন। আমি ধন্যবাদ জানাবো পুনাকের সভানেত্রী হাবিবা জাবেদ কে, আমাদের এই সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাড়ানোর জন্য।