মুন্সীগঞ্জের গজারিয়ায় বিদ্যালয়ের শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের সামনেই সহকারী শিক্ষক শাহজাহানকে পেটালেন আবু খালেদ তোতা নামে এক অভিভাবক।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার ভবেরচর ইউনিয়নের আনারপুরা ২১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। স্কুল কর্তৃপক্ষ জানায়, প্রথম শ্রেণির ছাত্র ওমর আলী ক্লাসে অপরিষ্কার, অপরিচ্ছন্নভাবে এসেছে।
এ ব্যাপারে সহকারী শিক্ষক শাহজাহান ছেলেটিকে শাসিয়ে শারীরিক শাস্তি দেন। এরপর সে বাড়ি গিয়ে তার বাবা আবু খালেদ তোতাকে নিয়ে আসেন। অভিভাবক শ্রেণিকক্ষে প্রবেশ করেই সহকারী শিক্ষক শাহজাহানকে মারধর করেন।
এ ব্যাপারে সহকারী শিক্ষক শাহজাহান লজ্জায় কোনো কিছু বলতে পারেননি। উপজেলা শিক্ষা অফিসার মমতাজ বেগম জানান, স্কুল পরিদর্শন করেছি। বিষয়টি ইউএনওর নলেজে রয়েছে। ৩ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি করা হবে। তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বার্তাবাজার/কেএ