ইবির শেখ রাসেল হল ডিবেটিং সোসাইটির নতুন কমিটি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শেখ রাসেল হল ডিবেটিং সোসাইটির ২০১৯-২০ শিক্ষাবর্ষের জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি পদে আরবী ভাষা ও সাহিত্য বিভাগের স্নাতক শেষ বর্ষের শিক্ষার্থী শামিমুল ইসলাম সুমন এবং সাধারণ সম্পাদক পদে বাংলা বিভাগের দ্বিতীয় বর্ষের আলী আরমানকে মনোনীত করা হয়েছে।

মঙ্গলবার শেখ রাসেল হলের প্রভোস্ট অধ্যাপক ড. রবিউল হোসেন এবং হাউজ টিউটর আনিচুর রহমান সাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

আগামী ১ বছরের জন্য গঠিত এ কমিটির অন্য সদস্যদের মধ্যে সহ-সভাপতি হাবিবুর রহমান, আশিকুর রহমান ও আরমান হোসেন, সহসাধারন সম্পাদক পদে মোখলেসুর রহমান, সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান, অফিস সম্পাদক মোছাদ্দিকুল ইসলাম, বিতর্ক ও গবেষণা সম্পাদক মুন্না আলী, প্রচার সম্পাদক ফুয়াদ হাসান, কার্যনির্বাহী সদস্য তারেক রেজা খান মনোনীত হয়েছেন।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর