অনিয়ম-দুর্নীতিতে জর্জরিত দেশের উচ্চ আদালত

ঘুষ, অনিয়ম, দুর্নীতি যেনো ওপেন-সিক্রেট দেশের উচ্চ আদালতে। আইনজীবীর বলছেন, মামলা করা থেকে শুরু করে আদেশ পাওয়ার আগ পর্যন্ত পদে পদে অনিয়ম চলে দেশের উচ্চ আদালতে। সম্প্রতি এমন অভিযোগে হাইকোর্টের একটি শাখার কর্মকর্তাদের বদলির পর সাবেক আইনমন্ত্রী বলেন, প্রধান বিচারপতির উচিৎ আরো কঠোর হওয়া।

দেশের সর্বোচ্চ আদালত। ন্যায় বিচারের শেষ আশ্রয়স্থল। অথচ এখানে পদে পদে আপোষ করতে হয় অনিয়ম আর দুর্নীতির সাথে।
মামলার ফাইলিং এভিডেভিডসহ কয়েকটি শাখার কর্মকর্তাদের বিরুদ্ধে ঘুষ ও দুর্নীতির অভিযোগ বেশ পুরনো। জানেন সবাই কিন্তু এতদিন কেউই মুখ খোলেনি।

সম্প্রতি খোদ প্রধান বিচারপতিই অনিয়ম রুখতে নিজের অসহায়ত্বের কথা স্বীকার করেন। এরপর থেকেই মুখ খুলতে শুরু করেছেন আইনজীবীরা। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি সদস্য অ্যাডভোকেট শামীম সরদার বলেন, একই সাথে একটা কোর্টে অর্ডার হলো, সেই অর্ডার দুই দিনে কমিনিকেট হয়ে যায়। এই একটা অর্ডার ১৫ দিনেও নামেনি, কেনো এটা হচ্ছে। নিশ্চিয়ই এখানে সর্ষের মধ্যে ভূত রয়েছে।

যেখানে দুর্নীতি আছে, সেখানে দুদকে হ্যান্ডওভার করতে হবে। এবং ফৌজধারী কার্যক্রম গ্রহণ করতে হবে। হাইকোর্ট আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সাইয়েদুল হক সুমন বলেন, ফাইলিং থেকে শুরু করে, অ্যাটর্নি জেনারেল অফিস থেকে শুরু করে যে জায়গায়ই আপনি কাজ করতে যাবেন, এমন কোন জায়গা নেই যে যেখানে আপনি টাকা ছাড়া কাজ করতে পারবেন। এটা হচ্ছে বড় বাস্তবতা।

কেউ কেউ আছেন বিচারপতির নাম ব্যবহার করে দুর্নীতি করছেন। আবার কিছু লোকজন আছেন, যে বিচারপতির আত্মীয় স্বজনের নাম করে দুর্নীতি করছেন। প্রধান বিচারপতির উদ্যোগকে স্বাগত জানিয়ে তাকে আরো কঠোর হওয়ার পরামর্শ দিয়েছেন সিনিয়র আইনজীবীরা।

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, প্রধান বিচারপতি গতকালও বলেছেন, যে এগুলোকে কঠোর হস্তে দমন করা চেষ্টা করছেন। আমি মনে করি এই যে বদলিগুলো তার পদক্ষেপের একটি অংশ হবে।

সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ বলেন, যেহেতু এটা মাননীয় প্রধান বিচারপতির নজরে আসছে, তিনি শক্ত হস্তে এটাকে দমন করার চেষ্টা করছেন।

আইনজীবীরা দুর্নীতিতে জড়ালে তা আইনের সর্বোচ্চ অবমাননা মন্তব্য করে পদক্ষেপ নেয়ার দাবি সাধারণ আইনজীবীদের। সম্প্রতি অনিয়ম ও অসদাচারণের অভিযোগে তিন বিচারপতিকে বিচারকাজ থেকে বিরত রাখা হয়েছে।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর