লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার দল্টা রহমানিয়া উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচন আগামীকাল বুধবার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।অভিভাবক সদস্য পদে মোট ৮জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ২জন প্রার্থী প্রতিদ্ধন্ধীতা করছেন।তবে এবারের নির্বাচনে শিক্ষিত প্রার্থীদের কমিটিতে দেখতে চায় অভিভাবকরা।
কয়েকজন অভিভাবক জানায় এবারের নির্বাচনে প্রার্থী হিসাবে উচ্চশিক্ষিতদের পাশাপাশি কমশিক্ষিতরা রয়েছে।
এলাকার উচ্চশিক্ষিত সম্মানিতদের শিক্ষা উন্নয়নে অবদান রাখার সুযোগ দেওয়া উচিত তাই এবারের নির্বাচনে শিক্ষিতদের নির্বাচিত করে দল্টা রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিতে নির্বাচিত করতে চায় তারা।
সূত্রে জানা যায়, এবারের দল্টা রহমানিয়া উচ্চ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে ১ নং ব্যালটে আব্দুল গাফফার শিক্ষাগত যোগ্যতা কামিল/মাষ্টার্স, ২ নং ব্যালটে আব্দুল মান্নান শিক্ষাগত যোগ্যতা এসএসসি, তিন নম্বর ব্যালটে ডাক্তার আব্দুল আলিম এইচ এস সি
৪ নং ব্যালটে আব্দুল আজিজ এস এস সি ৫ নং ব্যালটে সানাউল্লাহ টিপু এইচএসসি, ৬ নং ব্যালটে ফখরুল ইসলাম বিএসসি, ৭নং ব্যালটে মইনুদ্দিন অষ্টম শ্রেণী, ৮ নং ব্যালটে সেলিম পাটোয়ারী ৫ম শ্রেনী এবং সংরক্ষিত মহিলা সদস্য হিসেবে ১নং ব্যালটে আমেনা আক্তার এইচ এস সি ও ২নং ব্যালটে রেহানা বেগম এসএসসি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় দাতা সদস্য নির্বাচিত হয়েছেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও রাজনীতিবিদ মহাসিন আহমেদ রাশেদ খলিফা।
বার্তাবাজার/ডব্লিওএস