জলঢাকায় আমন ধান সংগ্রহের শুভ উদ্বোধন

নীলফামারীর জলঢাকায় আজ (৩ ডিসেম্বর) বিকেলে উপজেলা খাদ্য গুদামে উপজেলা (ভারপ্রাপ্ত) খাদ্য কর্মকর্তা সুলতানুল ইসলাম সুমনের আয়োজনে অভ্যন্তরীন আমন ধান সংগ্রহ ২০১৯-২০ মৌসুমের শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর।

এ সময় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সুজাউদৌলা সুজা, উপজেলা নির্বাহী ম্যাজিষ্টেট ও সহকারী কমিশনার (ভুমি) গোলাম ফেরদৌস, উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ মুহা: মাহফুজুল হক, উপজেলা খাদ্য নিয়নন্ত্রক জগদিস চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান গোলাম পাশা এলিচ, মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম, উপ খাদ্য পরিদর্শক হাসান মো: আজিজুল হাকিম। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলার মিলার ও কৃষকরা উপস্থিত ছিলেন। খাদ্য কর্মকর্তা সুলতানুল ইসলাম সুমন বলেন, পৌরসভা সহ গোটা উপজেলার ২৫ শ ৬৩ জন কৃষক ধান সংগ্রহ করতে পারবে। প্রতি কৃষক ১ মেট্টিকটন ধান সংগ্রহ করবে।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর