আলফাডাঙ্গার হেলেঞ্চা বাজারে সিটি ব্যাংকের শুভ উদ্বোধন

ফরিদপুরের আলফাডাঙ্গায় সিটি ব্যাংক লিমিটেডের এজেন্ট ব্যাংকিং এর শুভ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) বেলা সাড়ে তিনটার দিকে উপজেলার হেলেঞ্চা বাজারে এ ব্যাংকের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে হেলেঞ্চা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশীদের সভাপতিত্বে ও হেলেঞ্চা বাজার বনিক সমিতির সাধারন সম্পাদক সানোয়ার আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তৃতা প্রদান করেন ১নং বুড়াইচ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল ওহাব (পান্নু মিয়া)।

এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য দেন, রিজিওনাল হেড অফ বরিশাল এন্ড খুলনা ডিবিশনের এসোসিয়েশন সাখাওয়াত হোসেন,এসোসিয়েশন ম্যানেজার জাফর ইকবাল,এজেন্ট মনিটরিং ম্যানেজার নাছিম রেজা মিল্টন ও হেলেঞ্চা সিটি ব্যাংকের এজেন্ট জাবেদ শেখ প্রমুখ।
Attachments area

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর