দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ফতেজংপুর ইউনিয়নের চকগোবিন্দ গ্রামে সোমবার রাত আনুমানিক ৯টার দিকে ভয়াবহ অগ্নিকান্ডে ৯টি গবাদি পশু গরু পুড়ে ভস্মিভূত হয়েছে।
চিরিরবন্দরের ফতেজংপুর গ্রামের বাবুপাড়া এলাকার মমতাজ উদ্দিনের বাড়িতে এই অগ্নিকান্ড ঘটে বলে জানা যায়। আগুনে পুড়ে মারা যাওয়া গরুর আনুমানিক বাজার মূল্য ৪ লক্ষাধিক টাকা বলে জানিয়েছেন গরুর মালিক মমতাজ উদ্দিন। তবে এই ঘটনায় কোন ব্যক্তি হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে সেটাও বলতে পারেনি গরুর মালিক মমতাজ উদ্দিন।
মমতাজ উদ্দিন বলেন, ‘সোমবার রাতে রাত আনুমানিক ৯টার দিকে হটাৎ করে আমার গোয়াল ঘরে আগুন লাগে। আগুন লাগার সঙ্গে সঙ্গেই গোয়াল ঘরের চারিদিকে আগুন ছড়িয়ে পড়লে সেখানেই আমার ৬টি গরু মারা যায়। যার বর্তমান বাজার মূল্য ৪ লক্ষাধিক টাকা। গরু গুলো মারা যাওয়ায় আমি নিশ্ব হয়ে গেলাম!’
তবে চিরিরবন্দর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকার্তা (পিআইও) মোনোয়ারুল ইসলাম বলেন, ‘সরকারিভাবে মমতাজ উদ্দিনের বাড়ি পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বাস্থ করে বলেন, ‘আমরা খবরটি শুনেছি। মমতাজ উদ্দিনের ৬টি গরু আগুনে পুড়ে মারা গেছে। আমরা সরকারিভাবে যতটুকু পারি মমতাজ উদ্দিনকে সাহায্য করা হবে।’
বার্তাবাজার/ডব্লিওএস