পুলিশ সেজে ককটেল ফাটিয়ে স্বর্ণের দোকানে ডাকাতি

বরিশালের মুলাদী উপজেলা বন্দরে পুলিশের পোশাক পরে বোমা ফাটিয়ে তিনটি স্বর্ণের দোকানসহ চার দোকানে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। ওই সময় ডাকাতরা বন্দরের পাহারাদারসহ আট থেকে ১০ জনকে মারধর ও অস্ত্রের মুখে জিম্মি করে রেখে ৩৮ ভরি স্বর্ণ, একটি দোকান থেকে চার কেজি রূপা এবং অপর দুই দোকান থেকে ৫০০ ভরি রূপা লুট করে নিয়ে যায়। এছাড়া ডাকাতরা রহমত স্টোরের কসমেটিকসসহ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।

সোমবার (২ ডিসেম্বর) দিবাগত রাত ২টার দিকে এ ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করেছে পুলিশ।

বার্তাবাজার/এইচ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর