এতিমদের জন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনে ভূমি দান

নোয়াখালীর কবিরহাটে এতিম ছেলে মেয়েদের জন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের জন্য ভূমি দান করেছে গৃহবধূ রওশনা আক্তার হায়দার।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরের দিকে এ উপলক্ষে জেলা প্রশাসক হলরুমে এক প্রেস ব্রিফিং সভা আয়োজন করে নোয়াখালী জেলা সমাজসেবা কার্যালয়।

এ প্রেস ব্রিফিংয়ে, কবিরহাট উপজেলার ধানসিড়ি ইউনিয়নে সম্পূর্ণ বিনা মূল্যে ৮ বিঘা বা ২০৮ শতাংশ ভূমি দান করেন তিনি। দানকৃত ভূমিতে এতিম ছেলে মেয়েদের জন্য ১০০ আসন বিশিষ্ট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হবে।

এ সময় আরো উপস্থিত উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা প্রশাসক তন্ময় দাস, জেলা সমাজসেবার উপ পরিচালক আইয়ুব খান,সহকারী পরিচালক বেলাল হোসেন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর