পঞ্চগড়ে সরাসরি কৃষকের কাছ থেকে ধান ক্রয় শুরু করেছে জেলা খাদ্য বিভাগ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেয়া তালিকা থেকে Apps এর মাধ্যমে লটারি করে বাছাই করা হয় কৃষকদের।
লটারিতে স্থান পাওয়া কৃষকদের কাছ থেকে২৬ টাকা কেজি দরে প্রতিমণ ধান সরকার নির্ধারিত ১ হাজার ৪০ টাকা দরে কেনা হচ্ছে। এতেএকজন কৃষক সর্বোচ্চ ১ মেট্রিক টন ধান সরবরাহ করতে পারবেন।
আজ (৩ ডিসেম্বর) মঙ্গলবার দুপুরে পঞ্চগড়ের ধাক্কামারা খাদ্য গুদাম চত্বরে আনুষ্ঠানিকভাবে আমন ধান কেনা কার্যক্রমের উদ্বোধন করা হয়। পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান ফিতা কেটে এই ধান ক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন।
পঞ্চগড় সদর উপজেলা প্রশাসন ও উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে অনুষ্ঠানে অন্যদের মধ্যে জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন, পঞ্চগড় সদর উপজলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানি, উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, জেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ বাবুল হোসেন, উপ-পরিচালক (ওসি) আব্দুল হাই সবুজ, জেলা আওয়ামীলীগের সহসভাপতি আব্বাস আলী, সদর উপজেলা কৃষি কর্মকর্তা শাহ আলম সহ বিভিন্ন এলাকার কৃষকেরা উপস্থিত ছিলেন।
বার্তাবাজার/এমকে