ইবিতে নতুন প্রেস প্রশাসকের দায়িত্বগ্রহণ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ আবু হেনা মোস্তফা জামাল বিশ্ববিদ্যালয়ের নতুন প্রেস প্রশাসক হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন।

আজ (৩ ডিসেম্বর) দুপুরে প্রিন্টিং প্রেস অফিসে সদ্য সাবেক প্রেস প্রশাসক অধ্যাপক ড. মোঃ হাবিবুর রহমান (রহমান হাবিব)-এর নিকট থেকে তিনি এ দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্বগ্রহণকালে উপস্থিত ছিলেন শাপলা ফোরামের সভাপতি অধ্যাপক ড. মোঃ রেজওয়ানুল ইসলাম ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোঃ মাহবুবর রহমান প্রমুখ।

প্রসঙ্গত বিদায়ী প্রেস প্রশাসক অধ্যাপক ড. মো. হাবিবুর রহমানের দায়িত্ব পালনের মেয়াদ পূর্ণ হলে গত ২৪ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী আগামী এক বছরের জন্য তাকে এই পদে নিয়োগ দেন বলে জানা গেছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর