দুই সন্তানদের হত্যার পর দুই স্ত্রীকে নিয়ে ৯তলা ছাদ থেকে ঝাঁপ

ছেলে-মেয়েকে হত্যা করে দুই স্ত্রী নিয়ে ৯তলা থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন এক ব্যবসায়ী। এমনকি খুন করা হয়েছে বাড়ির পোষা খরগোশটিকেও।

সোমবার দিবাগত রাতে ঘটনা ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের গাজিয়াবাদে।

জানা গেছে, ওই ব্যক্তির নাম গুলশান। উত্তরপ্রদেশের গাজিয়াবাদের ইন্দিরাপুরম আবাসনে থাকতেন তিনি।

পুলিশ জানিয়েছে, সোমবার রাতে এক ছেলে (১৩) ও এক মেয়েকে (১১) প্রথমে শ্বাসরোধ করে খুন করেন গুলশান। পরে ছুরি দিয়ে তাদের গলা কেটে দেন। এরপরেই দুই স্ত্রীকে নিয়ে ৯তলা থেকে নিচে লাফিয়ে পড়েন তিনি।

পুলিশ আরও জানায়, বাড়ির নিচে পড়ার পর ঘটনাস্থলেই মৃত্যু হয় এক নারীর। অন্যজন মারাত্মক আহত হন। পরে হাসপাতালে মারা যান দ্বিতীয় নারী। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে পারিবারিক অশান্তি থেকেই ওই কাজ করেছেন গুলশান। এর পেছনে দুই স্ত্রী থাকা একটা কারণ হতে পারে। নিহত দুই স্ত্রীর নাম পারভিন ও সঞ্জনা।

এদিকে মৃত্যুর আগে একটি সুইসাইড নোট লিখে দেওয়ালে সেঁটে দেওয়া হয়। সেখানে রাকেশ ভার্মা নামে এক ব্যক্তির নাম পাওয়া গেছে। শেষকৃত্যের জন্য কিছু টাকা রেখে যাওয়ারও কথা লেখা হয়েছে ওই চিঠিতে। ঠিক কী কারণে ওই আত্মহত্যা তা তদন্ত করে দেখছে পুলিশ।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর