ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মহান মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত পথনাটক ‘শেফালীর মা’ মঞ্চস্থ হয়েছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় ক্যাম্পাসের ডায়না চত্তরে বিশ্ববিদ্যালয় থিয়েটারের প্রযোজনায় নাটকটি মঞ্চস্থ হয়।
বিশ্ববিদ্যালয় থিয়েটারের সদস্য নিশাত উর্মির নির্দেশনায় নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেন শারমিন সুমি,কুলসুম, অনি আতিকুর রহমান, পিয়াস,মুঈদ, লাবণ্য, জয়,মোসাদ্দেক, সুজন,বিন্দু, রিফাত প্রমুখ।
জানা যায়, তরুণ নাট্যকার শাহরিয়ার সোহাগ নাটকটিতে মুক্তিযুদ্ধের সময় রাজাকারদের বর্বরতা এবং মুক্তিযুদ্ধ পরবর্তী স্বাধীন বাংলাদেশে তাদের দৌরাত্ম তুলে ধরেছেন পাশাপাশি মুক্তিযুদ্ধে অংগ্রহণকারী বীরঙ্গনাদের স্বাধীন দেশের যে আর্তি তা ফুটিয়ে তুলেছেন।
বার্তাবাজার/এমকে