কর্মীদের মধ্যে নয়, নেতাদের মধ্যে দ্বন্দ্ব: কাদের

দলের কর্মীদের মধ্যে নয়, নেতাদের মধ্যে দ্বন্দ্ব রয়েছে। আর এই দ্বন্দ্ব বন্ধ করতেই শেখ হাসিনার শুদ্ধি অভিযান চলছে।

নড়াইলে আওয়ামী লীগের সম্মেলনে এসব কথা বলেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, অপরাধী যেখানেই হোক না কেন তাকে ছাড় দেয়া হবে না।

দলে বিতর্কিতদের না নিয়ে ত্যাগী কর্মীদের মূল্যায়ন করার নির্দেশ দেন ওবায়দুল কাদের। তিনি বলেন, আওয়ামী লীগ বেঁচে আছে ত্যাগী নেতা কর্মীদের কারণে। তাই ত্যাগীদের বাদ দিয়ে কোন কমিটি করা যাবে না।

এদিকে, সম্মেলনে মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে সবার সহায়তা চেয়েছেন নড়াইল ২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা। দলের ভেতরে কেউ যাতে গ্রুপিং ও বিশৃঙ্খলা তৈরি করতে না পারে সে বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান ওবায়দুল কাদের।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর