দেবহাটায় সড়ক দূর্ঘটনায় পথচারী নিহত

সাতক্ষীরার দেবহাটায় সড়ক দূর্ঘটনায় এক বৃদ্ধা পথচারী নিহত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার সখিপুর বাজার মোড়ে এ দূর্ঘটনা ঘটে।

নিহত পথচারীর নাম শফিকুল ইসলাম (৬০)। তিনি উপজেলার ঘলঘলিয়া রহিমপুর গ্রামের মৃত ওমর আলীর ছেলে। দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা জানান, শফিকুল সখিপুর বাজার থেকে বাড়ি ফেরার সময় পথিমধ্যে ইঞ্জিনচালিত ট্রলির চাপায় তিনি ঘটনা স্থলেই নিহত হন।

তবে, ঘটনাস্থল থেকে ট্রলিটি জব্দ করা গেলেও এর চালক পালিয়ে যাওয়ায় তাক আটক করা সম্ভব হয়নি। ওসি আরো জানান, নিহতের লাশ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে মর্গে প্রেরন করা হয়েছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর