রাজধানীর যাত্রাবাড়ী থেকে ব্লেড চাকুসহ কাজল বেপারী (৪৫), মেহেদী শিকদার (২০) ও ইমন হাসান (২২) নামের তিন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র্যাব-১০।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) র্যাব-১০ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে। এর আগে যাত্রাবাড়ী থানাধীন গোলচত্বর এলাকা থেকে সোমবার (০২ ডিসেম্বর) দিবাগত মধ্যরাতে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকালে তাদের হেফাজত থেকে ৩টি চাকু, ৩টি ব্লেড, নগদ ৭৫০টাকা ও ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রকৃয়াধীন রয়েছে বলেও জানিয়েছে র্যাব।
বার্তাবাজার/এমকে