পঞ্চগড়ে (ইপিআই) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

পঞ্চগড়ের আটোয়ারি উপজেলায় ইপিআই(EPI) কর্মসূচীতে পরিপূর্ণ টিকাপ্রাপ্তী (Full Immunzition) অর্জন উপলক্ষে আজ মঙ্গলবার (৩ ডিসেম্বর) জেলা Dissemination workshop অনুষ্ঠিত হয়েছে জেলা সিভিল সার্জনের সভাকক্ষে।

উল্লেখ্য যে জেলার আটোয়ারী উপজেলার ৭ টি ইউনিয়নের বিভিন্ন গ্রামের পিছিয়ে পড়া শিশুদের মাঝে টিকাদান কর্মসূচী পালন করে এ উপজেলায় শতভাগ টিকাদান নিশ্চিত করা হয়। এতে মরিয়মর মত টিকা বঞ্চিত মোট ১০৬ জনের মাঝে ১০ টি রোগের টিকা প্রদান করে তাদের মাঝে শারিরিক ভারসম্য ফিরিয়ে আনা হয়। Milliniumn Development Goals এর সকল শর্ত পূরন করতে স্বাস্থ্য বিভাগ পঞ্চগড় বদ্ধপরিকর। এ উপজেলার প্রতিটি গ্রামে শতভাগ টিকাদান কর্মসূচী বাস্তবায়ন করা হয়েছে ইতিমধ্যে।

স্বাস্থ্য বিভাগ রংপুর এর পরিচালক ডা মো মোস্তফা খালেদ আহমেদ জানান সারা দেশের শতভাগ টিকাদান কর্মসূচীর মধ্যে আটোয়ারী উপজেলা ১২ তম শতভাগ টিকাদান কর্মসূচী পূর্ণকারী উপজেলা।

এ স্বাস্থ্য বিষয়ক কর্মশালায় পঞ্চগড় সিভিল সার্জন ডা মো নিজাম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগের বিভাগীয় স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা মো মোস্তফা খালেদ আহমেদ, জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো নাইমুল হাসান,আটোয়ারী উপজেলা চেয়ারম্যান মো তৌহিদুল ইসলাম, ডা আফরোজা বেগম রিনা, ডা রাজিউল করিম, ডা মনয়ারুল ইসলাম সহ জেলার বিভিন্ন সরকারি বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী বৃন্দ।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর