পটুয়াখালী কলাপাড়ায় চট্রগ্রাম বোর্ডের অধীনে অনুষ্ঠিত নূরানী সনদ পরীক্ষার কেন্দ্র চালু হয়েছে। কলাপাড়া দারুল উলুম হামিদিয়া মসজিদ মাদ্রাসা কমপ্লেক্সটি নুরানী পদ্ধতিতে পাঠদানের প্রথম কেন্দ্র হিসেবে চালু হয়েছে।
নূরানী পদ্ধতিতে পাঠদানের মাধ্যমে কোমলমতি ছাত্র-ছাত্রীদের মাঝে ইসলামী শিক্ষার ভিত্তি স্থাপন করা হয়। এখানে প্লে থেকে তৃতীয় শ্রেনী পর্যন্ত লেখাপড়া করার সুযোগ রয়েছে। পরবর্তীতে তারা তৃতীয় শ্রেনীর সদন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যে কোন ধরনের ইসলামী শিক্ষা গ্রহণ করতে পারবে।
দীর্ঘদিন যাবৎ কলাপাড়ায় নূরানী শিক্ষার পদ্ধতির সনদ পরীক্ষা হতে উপজেলার শিক্ষার্থীরা বি ত ছিল। এইপ্রথম ২০১৯ সালের ডিসেম্বর হতে কলাপাড়ায় চট্রগ্রাম বোর্ডের অধীনে সনদ পরীক্ষার পদ্ধতি চালু হলো।
প্রথম পর্যায়ে মদীনা-তুল-উলুম নূরানী ও মহিলা মাদ্রাসা, দারুল উলুম হামিদিয়া মসজিদ মাদ্রাসা কমপ্লেক্স, তানজীম উল-কোরআন নূরানী হাফিজি মাদ্রাসা, খেপুপাড়া এতিমখানা মাদ্রাসা, মোহাম্মাদিয়া নূরানী তালিমুল কোরআন মাদ্রাসাসহ মোট ৫টি মাদ্রাসা থেকে সর্বমোট ৫০ জন পরীক্ষার্থী এ সনদ পরীক্ষা অংশগ্রহণ করেন। প্রথমবারের মতো নূরানী পদ্ধতির তৃতীয় শ্রেনীর সনদ পরীক্ষার কেন্দ্র চালু হওয়ায় উপজেলাবাসীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ করা গেছে।
এবিষয়ে তানজীম উল-কোরআন নূরানী মাদ্রাসার প্রধান শিক্ষক মাও. আবু হানিফ বলেন, কলাপাড়ায় নূরানী সনদ পরীক্ষার কেন্দ্র চালু হওয়ায় আমাদের দীর্ঘদিনের একটি প্রত্যাশা পুরণ হলো। ছাত্র-ছাত্রীদের পাশাপাশি শিক্ষক ও অভিভাবকদের মাঝে নূরানী শিক্ষার গ্রহণযোগ্যতা আরোও বৃদ্ধি পাবে বলে আমি বিশ্বাস করি।
বার্তাবাজার/এমকে