সুবিধাভোগীদের কড়া সমালোচনায় আসিফ নজরুল

বাংলাদেশের সুবিধাভোগীরা গণতন্ত্রে বিশ্বাস করেন না বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল।সোমবার নিজের ফেসবুক পেজে তিনি এ মন্তব্য করেন।

আসিফ নজরুল বলেন, বাংলাদেশের সুবিধাভোগী মানুষরা এখন আর গণতন্ত্রে বিশ্বাস করেন না। তারা বিশ্বাস করেন অভিজাততন্ত্র বা আয়ুব খানের মৌলিক গণতন্ত্রে। এজন্য তারা বলেন- ‘সুষ্ঠু নির্বাচন হলে লাভ কি! আবার তো ক্ষমতায় আসবে অমুক দল।’

সুবিধাভোগীদের সমালোচনা করে ঢাবির এই অধ্যাপক আরও বলেন, কিসে লাভ কিসে ক্ষতি সেটা তারা ঠিক করার কে? এ অধিকার তাদের কে দিয়েছে? এটা তো জনগণ ঠিক করবে। তারা জনগণের একটা অতি ক্ষুদ্র অংশ মাত্র।

তিনি বলেন, জনগণের মধ্যে বেশির ভাগ যদি মনে করে অমুক দলকে ভোট দিলে ভালো, তাহলে সেটা তাদেরকে মেনে নিতে হবে। এটা গণতন্ত্রের একমাত্র সংজ্ঞা। মনে হচ্ছে গণতন্ত্রের ক, খ, গ- ভুলতে বসেছে এ দেশের কিছু মানুষ।

বার্তাবাজার/এইচ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর