বিমানবন্দরে ৪ কোটি টাকার স্বর্ণসহ আটক ১

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৪ কোটি ২২ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের ৮ কেজি ৪৫০ গ্রাম স্বর্ণসহ এক যাত্রীকে আটক করেছে কাস্টম হাউস ঢাকার প্রিভেন্টিভ টিম।

সোমবার রাতে, দুবাই থেকে আগত যাত্রী হিমেল খানকে স্বর্ণসহ আটক করা হয়।

জানা যায়, কমিশনারের নিকট আসা এক গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান প্রতিরোধে কাস্টম হাউস, ঢাকার কর্তব্যরত প্রিভেন্টিভ কর্মকর্তাগণ বিমান বন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান গ্রহণ করে নজরদারি করতে থাকে। গ্রীন চ্যানেলে নজরদারী ও তল্লাশির একপর্যায়ে রাত আনুমানিক ১১টায় এমিরেটস এয়ারলাইনসের ফ্লাইট নং ই কে ৫৮৪ এ দুবাই থেকে আগত যাত্রী হিমেল খানকে তল্লাশি করা হলে তার ব্যাগে ৭২ পিস স্বর্ণবার ও ৯৮ গ্রাম স্বর্ণালংকার পাওয়া যায়। আটককৃত স্বর্ণের সর্বমোট ওজন ৮ কেজি ৪৫০ গ্রাম এবং আনুমানিক বাজার মূল্য প্রায় ৪ কোটি ২২ লক্ষ ৫০ হাজার টাকা।

আটককৃত যাত্রীকে পুলিশে সোপর্দকরণসহ আটককৃত স্বর্ণের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেয়া হয়েছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর