সড়ক দুর্ঘটনায় মা ও মেয়ে নিহত

ট্রাকের ধাক্কায় ভ্যান আরোহী মা ও মেয়ে নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে জয়পুরহাটের সদর উপজেলায় জলাটুল এলাকায় চাকরিপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

জয়পুরহাট থানার ওসি শাহরিয়ার খান জানান, সকাল ৯টার দিকে উপজেলার জলাটুল এলাকায় চাকরিপাড়া মোড়ে পণ্যবাহী একটি ট্রাক ওই ভ্যানে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ভ্যান আরোহী মা ও মেয়ের মৃত্যু হয়।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর