দক্ষিণ এশিয়ান গেমসের (এসএ গেমস) তৃতীয় দিনে তিনটি স্বর্ণ পদক জিতে নিল বাংলাদেশ। দু’টি স্বর্ণই এসেছে কারাতে ইভেন্ট থেকে। দু’টি ইভেন্টের ফাইনালেই পাকিস্তানের প্রতিযোগীদের হারিয়েছেন বাংলাদেশের কারাতেকারা। আর মেয়েদের এককে বাংলাদেশের হয়ে চতুর্থ স্বর্ণ জিতেছেন হুমায়রা আক্তার।
মোহাম্মদ আল আমিন হোসেন ও মারজানা আক্তার পিয়ার পর কারাতে ইভেন্টে স্বর্ণ জিতলেন হোমায়রা আক্তার অন্তরা শেফা।
সব মিলিয়ে চলতি এসএ গেমসে বাংলাদেশের স্বর্ণ পদকের সংখ্যা দাঁড়াল ৪-এ। সোমবার তায়কোয়ান্দোতে দেশের হয়ে প্রথম স্বর্ণ জিতেছিলেন দিপু চাকমা।
এ স্বর্ণ জয়ের মধ্যে দিয়ে বাংলাদেশ গতবারের সাফল্য ছুয়ে ফেলল। ২০১৬ সালে ভারতের গুয়াহাটি ও শিলংয়ে বাংলাদেশ চারটি স্বর্ণ জিতেছিল।
মেয়েদের কুমিতে অনূর্ধ্ব-৬১ কেজির ফাইনালে স্বাগতিক নেপালের আনু গুরংকে ৫-২ পয়েন্টে হারিয়ে কারাতে থেকে তৃতীয় সোনার পদক জেতেন হুমায়রা আক্তার অন্তরা। এর আগে সেমিফাইনালে তিনি ৪-০ পয়েন্টে পাকিস্তানের গুল নাজকে হারিয়ে ফাইনালে আসেন।
সোমবার এই হোমায়রার মাধ্যমেই চলতি এসএ গেমসে প্রথম পদকের দেখা পেয়েছিল বাংলাদেশ।
আজ মেয়েদের কুমিতে অনূর্ধ্ব-৫৫ কেজির ফাইনালে পাকিস্তানের কউসার সানাকে ৪-৩ পয়েন্টে হারিয়ে দিনের দ্বিতীয় স্বর্ণ পদক এনে দিয়েছেন মারজানা আক্তার পিয়া। সেমিফাইনালে তিনি নেপালের মানিশ চৌধুরীকে ২-১ পয়েন্টে হারিয়ে ফাইনালে ওঠেন।
এর আগে সকালে ছেলেদের কারাতে ইভেন্টে দেশের হয়ে দ্বিতীয় স্বর্ণ পদক জেতে আল আমিন। সেই রেশ কাটতে না কাটতেই কাঠমান্ডু থেকে আবারও সুসংবাদ। এসএ গেমসের চলতি আসরে এনিয়ে তিনটি স্বর্ণ পদক পেল বাংলাদেশ।
বার্তাবাজার/কে.জে.পি