জয়পুরহাটে ট্রাকের ধাক্কায় মা ও শিশু কন্যা নিহত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে সদর উপজেলার জলাটুল এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, জয়পুরহাট সদর উপজেলার সুন্দরপুর গ্রামের নূর আলমের স্ত্রী রিফা আক্তার ও তার শিশু কন্যা আনিকা আক্তার। আনিকা সদর উপজেলার হেলকুন্ডা বাজারের বর্ণ মালা কিন্ডার গার্টেন স্কুলের প্লে-গ্রুপের ছাত্রী।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহরিয়ার খান জানান, প্রতি দিনের মত রিফা তার শিশু কন্যাকে নিয়ে ব্যাটারী চালিত ভ্যানযোগে স্কুলে যাচ্ছিলেন। পথে হেলকুন্ডা এলাকায় পেছন দিক থেকে আসা দ্রুতগারী ট্রাক ভ্যানটিকে ধাক্কা দিলে ভ্যান থেকে পড়ে গুরুতর আহত হন মা ও মেয়ে। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে কয়েক মিনিটের ব্যবধানে তাদের মৃত্যূ হয়।
তবে দুর্ঘটনা থেকে প্রাণে বেঁচে গেছেন তাদেরকে বহনকারী ভ্যানের চালক। দূর্ঘটানার পরপরই ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেলেও স্থানীয়দের সহায়তায় পুলিশ ট্রাকটি আটক করে।
বার্তাবাজার/কে.জে.পি