অসহায় ছাত্রকে বইপত্র কিনে দিলেন সাতক্ষীরার ডিসি

বইপত্র কেনার অর্থ জোগাড় করতে না পেরে দিশেহারা হয়ে পড়েছিল সাতক্ষীরা সরকারি কলেজে সদ্য একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া ভবেন্দ্র সরকার।

ছেলের হতাশা দেখে ভেঙ্গে পড়ছিলেন সদর উপজেলার সুখদেবপুর গ্রামের কৃষক দিনমুজর রনজিত সরকারও। কোন উপায়ান্ত না পেয়ে ছেলেকে নিয়ে জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের দ্বারস্থ হন তিনি।

জেলা প্রশাসক সব শুনে-বুঝে সোমবার বিকালে ভবেন্দ্র সরকারের প্রয়োজনীয় বাণিজ্য বিভাগের এক সেট বই ক্রয় করে দেন।

এসময় তিনি ভবেন্দ্র সরকারকে ভালভাবে লেখাপড়া করে আদর্শ মানুষ হওয়ার উপদেশ দিয়ে বলেন, লেখাপড়া শিখে বাবার মুখ উজ্জ্বল করো। দেশকে ভালবেসো।

এ সময় ছেলের জন্য বইপত্র পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন রনজতি সরকার। চোখে জল চলে আসে তার। কাদো কাদো কণ্ঠে জেলা প্রশাসকের উদ্দেশ্য তিনি বলেন, আপন দীর্ঘজীবী হোন। সৃষ্টিকর্তা আপনাকে অনেক বড় করুক।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর