সাতক্ষীরার ভোমরা সীমান্ত থেকে ২ লাখ ২০ হাজার টাকা মূল্যের ১০ লিটার ভারতীয় পারফিউমসহ এক চোরাকারবারী আটক করেছে বিজিবি।
সোমবার বিকালে ভোমরা স্থলবন্দর সংলগ্ন লক্ষিদাড়ি সীমান্ত থেকে তাকে আটক করা হয়। আটক চোরাকারবারীর নাম ইব্রাহিম কারিকর (৪৬)। তিনি কালিগঞ্জ উপজেলার বসন্তপুর গ্রামের সুরাত আলী কারিকরের ছেলে।
বিজিবি জানায়, ভোমরা স্থলবন্দর সংলগ্ন লক্ষিদাড়ি সীমান্ত দিয়ে ভারত থেকে পারফিউমের একটি বড় চালান আনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ভোমরা বিওপি’র টহল কমান্ডার নায়েক মেজবা উদ্দিনের নেতৃত্বে বিজিবির একটি টহল দল সেখানে অভিযান চালায়।
এসময় লক্ষিদাড়ি বেঁড়িবাধের উপর থেকে একটি কন্টিনার ভর্তি ১০ লিটার পারফিউমসহ চোরাকারবারী ইব্রাহিম কারিগরকে হাতে নাতে আটক করা হয়। যার বাজার মূল্যে ২ লাখ ২০ হাজার টাকা বলে বিজিবি আরো জানায়।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লে: কর্ণেল গোলাম মহিউদ্দীন খন্দকার বিষয়টি নিশ্চিত করে জানান, আটক চোরকারবারী ইব্রাহিম কারিগরকে রাতে উক্ত পারফিউমসহ সদর থানায় সোপর্দ করা হয়েছে।
বার্তাবাজার/এমকে