ওয়াশিং মেশিনে কাপড় পেঁচিয়ে কারখানা শ্রমিকের মৃত্যু

গাজীপুরের শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া মাস্টারবাড়ী এলাকায় অসাবধানতাবশত কারখানার ওয়াশিং মেশিনের ভেতর কাপড় পেঁচিয়ে মুস্তাফির রহমান (২৩) নামে এক কারখানা শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (২ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মুস্তাফির রহমান ময়মনসিংহের গৌরীপুর থানার ধরুয়া রামনাথপুর গ্রামের মতি মিয়ার ছেলে। তিনি মাস্টারবাড়ী এলাকার শফিকুল ইসলাম বিপুলের বাড়িতে ভাড়া থেকে হাউ আর ইউ টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ওয়াশিং অপারেটর পদে চাকরি করতেন।

মুস্তাফিরের সহকর্মীদের বরাত দিয়ে শ্রীপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল্লাহ্ জানান, বিকেলের শিফটে কাজে যোগ দিয়ে কারখানার ওয়াশিং মেশিনের ভেতর কাপড় ঢুকানোর কাজ করছিলেন মুস্তাফির।

এ সময় অসাবধানতাবশত কাপড়ে শরীর পেঁচিয়ে তার শরীর মেশিনের ভেতর ঢুকে যায়। এতে ঘুর্ণায়মান মেশিনের মধ্যে তার মৃত্যু হয়। পরে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর