টমেটো ভর্তি ক্যারেটে মিলল ১০ কোটি টাকার হেরোইন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে টমেটোর ক্যারেটের ভেতর থেকে ১০ কেজি হেরোইন উদ্ধার করেছে র‌্যাব। এ সময় আব্দুল আলীম নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

সোমবার সন্ধ্যায় উপজেলার বোয়ালিয়া কাউন্সিল বাজার থেকে তাকে আটক করা হয়। আটক আলীম জেলার ভোলাহাটের তাঁতিপাড়ার মফিজ উদ্দীনের ছেলে।

র‌্যাব-৫ এর রাজশাহীর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মাহফুজুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল বোয়ালিয়া কাউন্সিল বাজারে অভিযান চালায়। অভিযানে একটি অটোরিকশা তল্লাশি করে টমেটো ভর্তি প্লাস্টিক ক্যারেট থেকে ১০ কেজি হেরোইন উদ্ধার করা হয়। যার বাজার মূল্য ১০ কোটি টাকা। এ সময় আব্দুল আলীম নামের এক ব্যবসায়ী আটক হলেও তার সহযোগী পালিয়ে যায়।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর