পঞ্চগড়ে স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

পঞ্চগড়ের সাতমেড়ায় আঁখি বেগম (১৬) নামে এক স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।সোমবার দুপুরে সদর উপজেলার সাতমেড়া ইউনিয়নের গোয়ালঝাড় এলাকায় লাশটি উদ্ধার করা হয়।

আঁখি ওই এলাকার আজগর আলীর মেয়ে ও জগদল নুর আক্তার বালিকা উচ্চ বিদ্যালয়ের এস.এস.সির ছাত্রী ছিল। স্হানীয়রা জানান বাড়িতে একাই ছিল আঁখি। দুপুরে পাশের বাড়ির আব্দুস সালাম কোদাল খুঁজতে গিয়ে বাড়িতে কাউকে না পেয়ে ঘরের ভিতরে যায়। এসময় আঁখিকে তার নিজ শয়ন কক্ষে গলায় ফাঁস দেয়া অবস্থায় ঝুলতে দেখে স্থানীয়দের খবর দেয়। পরে সকলে মিলে লাশটিকে উদ্ধার করে ঘরের বাইরে বের করে আনে।

সাতমেড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান ছাত্রীর মৃত্যু ও লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর