ক্যাপ্টেন সাইফুর রহমান গুলশান ক্লাবের সভাপতি নির্বাচিত

নেট ওয়ার্ল্ড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ক্যাপ্টেন সাইফুর রহমান (মার্চেন্ট নেভী ক্যাপ্টেন) ২০১৯-২০ সালের জন্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় গুলশান ক্লাবের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন। গত ৩০ শে নভেম্বর, ২০১৯, শনিবার অনুষ্ঠিত ৪১ তম বার্ষিক সাধারণ সভায় তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হন।

ক্লাবের পরিচালনা পরিষদের অন্যান্য নির্বাচিত সদস্যরা হলেন: আহমেদ কবির, মোঃ ওয়াসিম নবী, , মির্জা খোরশেদ আলম (দুলাল), ইঞ্জিনিয়ার এমকেএম কামাল উদ্দিন, মুসাউর রহমান খান, রফিকুল আলম (হেলাল), সৈয়দ রায়হান হাসান আলি, মিসেস তাহমিনা রেহমান, তারেক রহমান, জাকী ইব্রাহিম ।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর