ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন এ্যাম্বুলেন্স এর উদ্বোধন

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন এ্যাম্বুলেন্স এর শুভ উদ্বোধন করা হয়েছে। ২ ডিসেম্বর সোমবার সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মূল ফটকে নতুন এ্যাম্বুলেন্স ফিতা কেটে শুভ উদ্বোধন করেন, ঝিনাইগাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইম।

এসময় অন্যান্যদের মধ্যে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. জসিম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কামাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী বিশ্বজীৎ রায়, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম, যুবলীগ নেতা শফিকুল ইসলাম, ছাত্রলীগ নেতা মশিউর রহমান, জাসদের সভাপতি মিজানুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক ফকির সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর