নওগাঁয় বাল্য বিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে ডাসকোর গনতান্ত্রিক সংলাপ

নওগাঁর বাল্য বিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে ডাসকোর গনতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বৈকালে জেলা প্রশাসকের সভাকক্ষে ডাসকো ফাউন্ডেশন এর আয়োজনে প্রোজেক্ট ফান্ডেট বাই দি ইউরোপিয়ন ইউনিয়নের অর্থায়নে ও নেট্স বাংলাদেশ এর কারিগরি সহযোগিতায় বাল্যবিবাহ, নারী শিশু নির্যাতন সর্ম্পকে জনসচেতনতার লক্ষে ডাসকো ফাউন্ডেশন এর উদ্যোগে গনতান্ত্রিক সংলাপে জেলা বার এসোসিয়েশনের সভাপতি এ্যাডভোকেট সরদার সালাউদ্দিন মিন্টুর সভাপতিত্ব প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নওগাঁর জেলা প্রশাসক মোঃ হারুন অর রশীদ।

এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলঅ প্রশাসক শিক্ষা ও আইসিটি মোঃ কামরুজ্জামান, সমাজ সেবা অধিদপ্তর নওগাঁর উপ-পরিচালক নূর মোহাম্মাদ, নওগাঁ জেলা প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহমুদুন নবী বেলাল, ডাসকো ফাউন্ডেশন এর প্রকল্প সমন্বয়কারী াহবুবুর রহমান, ট্রেনিং এন্ড এডভোকেসি অফিসার আবুল কালাম আজাদ, পোরশার সরাইগাছি ফিল্ড অফিসার ভানু রানী সহ নোটারী পাকলিকের এ্যাডভোকেট, বিভিন্ন পর্যায়ে সিভিল সোসাইটি এ্যালায়েন্স কমিটির সদস্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর