ঝিনাইদহে নবাগত ইউএনও’র সাথে সাংবাদিকদের মতবিনিময়

ঝিনাইদহ সদর উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা মোঃ বদরুদ্দোজা শুভ এর সাথে ঝিনাইদহ প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলা কনফারেন্স কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, সাধারণ সম্পাদক মাহমুুদ হাসান টিপু, সহ-সভাপতি ফয়সাল আহমেদ, সহ-সাধারণ সম্পাদক খুরশিদ মোহাম্মদ সালেহসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। মতবিনিময় কালে নবাগত নির্বাহী অফিসার বস্তনিষ্ঠ সংবাদ পরিবেশনসহ সাংবাদিকদের কাছে সহযোগিতা কামনা করেন এবং সকল ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর