চীনের ভাইস মিনিস্টার ‘ঝাং জিওয়ে’ বলেছেন রোহিঙ্গা ইস্যুতে তারা আর্ন্তজাতিক ফোরামে বাংলাদেশের পক্ষে কথা বলবে। সোমবার কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাকের সাথে তার অফিস কক্ষে সাক্ষাতের সময় এ কথা বলেন চীনের ভাইস মিনিষ্টার।
সাক্ষাতে কৃষি মন্ত্রী বলেন; খাদ্য ঘাটতির দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। আমাদের খাদ্য প্রক্রিয়াজাত ও রপ্তানিতে চীনের সহযোগিতা চাই। এছাড়াও কৃষি ক্ষেত্রে চীনের কারিগরি সহায়তা প্রয়োজন। যেহেতু চীনের বাজার বেশ বড়, সেখানে বাংলাদেশ তাদের চাহিদা অনুযায়ী মানসম্মত পন্য রপ্তানী করবে।
ঝাং জিওয়েন বলেন; চীন বাংলাদেশের প্রধান বিনিয়োগকারী দেশে পরিণত হবে। বর্তমানে বাংলাদেশের পদ্মা সেতুসহ বড় বড় স্থাপনা নির্মাণের কাজ করছে চীন। চীন বাংলাদেশ হতে রাইস ব্রান আমদানী করতে চায় এছাড়া বাংলাদেশ যেসব কৃষিজাত পন্য চীনে রপ্তানী করতে আগ্রহী সে সম্পর্কে বাংলাদেশে চীনের অ্যাম্বাসিকে অবহিত করার জন্য বলেন। বাংলাদেশ হতে কৃষিজাত পন্যসহ অন্যান্য পন্য আমদানির ক্ষেত্রে কোন বাধা বিপত্তির অবকাশ থাকবেনা। মাননীয় প্রধানমন্ত্রীর চীন সফরের বিষয় তুলে ধরেন মি: ঝাং।
বাংলাদেশের সামাজিক অর্থনৈতিক ক্ষেত্রে বর্তমানে বড় সমস্যা রোহিঙ্গা সমস্যা। রোহিঙ্গা সমস্যা সমাধানে চীনের সহযোগিতা চান কৃষি মন্ত্রী। এ প্রসঙ্গে চীনের ভাইস মিনিস্টার বলেন এব্যাপারে তারা আর্ন্তজাতিক ফোরামে বাংলাদেশের পক্ষে কথা বলবেন। বাংলাদেশের উন্নয়নের সকল ক্ষেত্রে চীন অংশিদার হতে আগ্রহী।
সাত সদ্যসের প্রতিনিধি দলে আরও ছিলেন সান রেনউ , উপ মহাপরিচালক, শুল্ক আদায় বিভাগ। ইউ ওয়েঞ্জুন, উপ মহাপরিচালক,ব্যুর অব আমদানি এবং রপ্তানি নিরাপদ খাদ্য। চেন ইউ, উপ মহাপরিচালক,জিয়ামেন কসটিউম ডিসট্রিক্ট। চু ইউ, ভাইস মিনিস্টারের সচিব,সাধারণ অফিস। চেন ইউই, উপ মহাপরিচালক, আন্তর্জাতিক সহযোগিতা বিভাগ এবং জিইউ ঝিকিন,৩য় সচিব অর্থনীতি এবং বাণিজ্য কনস্যুলার অফিস।
বার্তাবাজার/ডব্লিওএস