সিরাজদিখানে গলায় ফাস দিয়ে সম্পা ইসলাম সনি (৪০) নামক গৃহবধূ আত্মহত্যা করেছে। আজ সোমবার সকাল সাড়ে ৯ টায় উপজেলার কংশপুরা গ্রামে মোহাসিন দেওয়ানের (মুঞ্জু) স্ত্রী সম্পা ইসলাম সনি নিজ ঘরে গলায় উড়না পেচিয়ে আত্মহত্যা করে। সিরাজদিখান থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়।
জানাযায়, পারিবারিক কলহলের কারণে সম্পা ইসলাম সনি আত্মহত্যা করে। দীর্ঘদিন যাবত পারিবারিক অশান্তি, স্বামী মাদক সেবনসহ বেকার থাকায় নিয়ে সন্তানদের নিয়ে জীবন যাপন করছে সম্পা। মোহসিন (মুঞ্জু) তার পরিবারের দায়িত্ব না নেয়ায় সম্পার পক্ষে সংসারের খরচ জোগাতে হিমশিত খাচ্ছিল। পরিবারের অশান্তি থেকে মুক্তি পেতে আত্মহত্যার পথ বেচে নেয় বলে মনে করেন আত্মীয়স্বজনরা।
সিরাজদিখান থানার ওসি মো. ফরিদ উদ্দিন জানান, প্রাথমিক ধারণা আত্মহত্যা করেছে। ময়না তদন্তের জন্য লাশ পাঠানো হয়েছে। নিহতের আত্মীয় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে।
বার্তাবাজার/ডব্লিওএস