সিরাজগঞ্জের শাহজাদপুরে ওয়ার্কশোপ ব্যবসায়ী আব্দুল আওয়াল হত্যা মামলার আসামীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবীতে এলাকাবাসি সোমবার দুপুরে শহরে বিক্ষোভ মিছিল,মানববন্ধন ও সমাবেশ করেছে। উপজেলার পৌর এলাকার দিলরুবা বাসস্ট্যান্ড এলাকায় ও শাহজাদপুর প্রেসক্লাবের সামনে পৃথক ভাবে দুই দফায় এ বিক্ষোভ মিছিল মানববন্ধন ও সমাবেশ করা হয়।
শাহজাদপুর প্রেসক্লাবের সামনে আধাঘন্টা ব্যাপী মানববন্ধন চলাকালে আব্দুর রউফের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন,কায়েমপুর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ,তাজু প্রামাণিক,আলমগীর হোসেন,ফখরুল হোসেন,মোতালেব প্রামাণিক,মানিক প্রামাণিক ও সাল্লছ প্রামাণিক। বক্তারা সরকারি জলাশয়ের বিরোধের জের ধরে ২৪ নভেম্বর সকালে শাহজাদপুর উপজেলার বৃ-আঙ্গারু গ্রামের প্রতিপক্ষ নিজাম উদ্দিন গ্রুপের লোকজন ওয়ার্কশোপ ব্যবসায়ী আব্দুল আওয়ালকে(৪০) ফালাবিদ্ধ করে হত্যা করে। এই ঘটনায় নিহতর বাবা সোলায়মান প্রমিাণিক বাদী হয়ে শাহজাদপুর থানায় ৩৪ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। কিন্তু এ হত্যাকান্ডের ৮দিন পার হলেও পুলিশ এ পর্যন্ত কোন আসামীকে গ্রেফতার করতে পারেনি। ফলে তারা বাধ্য হয়ে আসামীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবীতে এ কর্মসূচি পালন করেন।
বার্তাবাজার/ডব্লিওএস