কুমিল্লার তিতাস উপজেলায় মাদক,বাল্য বিবাহ ও ইভটিজিং প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বলরামপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে আজ সোমবার বেলা ১১টায় পরিষদ মাঠে এসভা অনুষ্ঠিত হয়। ইউপি চেয়ারম্যান মো.নুর নবীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.পারভেজ হোসেন সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শওকত আলী, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন,ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ফরহাদ আহাম্মেদ ফকির,ওসি সৈয়দ মোহাম্মদ আহসানুল ইসলাম। এছাড়াও আরো উপস্থিত ছিলেন গাজীপুর খান মডেল সরকারী হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল বাতেন,সাতানী ইউপি চেয়ারম্যান সামছুল হক সরকার,জগতপুর ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান ও বাতাকান্দি সরকার সাহেব আলী আবুল হোসেন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধাপন শিক্ষক মোখলেছুর রহমান প্রমূখ। আলোচনা সভা শেষে বলরামপুর ইউনিয়নের গরীব ও দুস্থ্য নারীদের মাঝে (এল জি এস পি)প্রকল্পের অর্থায়নে সেলাই মেশিন বিতরণ করেন অতিথি বৃন্দ।
বার্তাবাজার/ডব্লিওএস