ধর্ষণের পর স্কুলছাত্রীর অশ্লীল ছবি ইন্টারনেটে, ধর্ষক গ্রেফতার

গোপালগঞ্জের কাশিয়ানীতে ধর্ষণের পর স্কুলছাত্রীর অশ্লীল ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ঘটনায় পুলিশ ধর্ষক ও বখাটেকে গ্রেফতার করেছে। তার নাম রাজু আহমেদ (২৫)।

সোমবার সকালে কাশিয়ানী থানা পুলিশ পারুলিয়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।এ সময় তার মোবাইল ফোনটি পুলিশ জব্দ করে। গ্রেফতারকৃত রাজু কাশিয়ানী উপজেলার পারুলিয়া গ্রামের আব্দুল হামিদ মৃধার ছেলে।

এ ঘটনায় ওই স্কুল ছাত্রীর পিতা বাদী হয়ে রবিবার রাতে কাশিয়ানী থানায় সাইবার ক্রাইম এ্যাক্টে ধর্ষণ মামলা দায়ের করেন।

মামলার বিবরণে জানা গেছে, বখাটে রাজু পারুলিয়া গোপীমোহন উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে ফুসলিয়ে ধর্ষণ করে। সেই সময় তার মোবাইলে আশ্লীল ছবি তুলে রাখে।পরে রাজু এ ছবি ইন্টারেনেটে ছড়িয়ে দেয়।এটি ভাইরাল হয়।

কাশিয়ানী থানার এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা ফিরোজ আহমেদ মুন্সি বলেন, ‘ওই ছাত্রীর পিতা বাদী হয়ে রবিবার রাতে কাশিয়ানী থানায় পর্নোগ্রাফী ও ধর্ষণ মামলা দায়ের করেন। সোমবার সকালে রাজুকে তার গ্রামের বাড়ির সামনে থেকে গ্রেফতার করি। রাজুর মোবাইল ফোন জব্দ করা হয়েছে। তার মোবাইলে অশ্লীল ছবি রয়েছে।

গ্রেফতারকৃত আসামি রাজুকে গোপালগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের কাছে ৭ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর