ঢাকার সাভার পৌরসভার ৮ নং ওয়ার্ডের পশ্চিম রাজাসন জলপাইবাগান এলাকায় তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এর জোনাল বিপণন অফিস অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান পরিচালনা করেছে। গতকাল সোমবার (২ নভেম্বর) তিতাস গ্যাস টিএন্ডডি কোং লিঃ সাভার জোনাল বিপণন অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাত মোঃ সায়েম এর নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।
সকাল থেকে বিকাল পর্যন্ত পরিচালিত অভিযানে সাভারের পৌরসভার ৮ নং ওয়ার্ডের পশ্চিম রাজাসন জলপাইবাগান এলাকায় পরিচালিত এই বিশেষ অভিযানে আনুমানিক ৩০ টি বাড়ীর অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অভিযান চলাকালে অবৈধ সংযোগ কাজে ব্যবহৃত পাইপ, চুলা ও রাইজারগুলিও খুলে জব্দ করা হয়।
অভিযান চলাকালে এসময় আরও উপস্থিত ছিলেন- সহ-ব্যবস্থাপক ইদ্রিস আলী, সহ-ব্যবস্থাপক আব্দুল মান্নান, সহ-ব্যবস্থাপক সাকিব বিন আব্দুল হান্নান, সহ-কর্মকর্তা এহসানুল হক প্রমুখ সহ তিতাসের কারিগরি টিমের শ্রমিকগণ।
অভিযানের ব্যাপারে সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (জোবিঅ) এর ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাত মোঃ সায়েম জানান, ‘আজকে সকাল থেকে শুরু হওয়া অভিযানে সাভার পৌরসভার ৮ নং ওয়ার্ডের পশ্চিম রাজাসন জলপাইবাগান এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে অবৈধ সংযোগগুলি বিচ্ছিন্ন করেছি। এখানে অবৈধ সংযোগকারীরা আমাদের মূল গ্যাসের সরবরাহ লাইন থেকে অবৈধভাবে সংযোগ পাইপ ব্যবহার করে আনুমানিক ৩০টি বাড়ীতে অবৈধ সংযোগ প্রদান করেছে। আমরা সেগুলির পাইপ তুলে ফেলেছি এবং রাইজারগুলি জব্দ করেছি
গণমাধ্যমকে তিনি এসময় আরও জানান, অবৈধ সংযোগ গ্রহনকারী এবং তাদেরকে যারা সংযোগ প্রদান করেছে এসব বাড়ীর মালিকদের বিরুদ্ধে আমরা আইনী প্রক্রিয়ার ভিতরে যাবো।

এদিকে, রাজাশন এলাকার ঘাসমোহল এলাকার পিংক কনজুমার কোম্পানি নামের একটি মশার কয়েল কোম্পানি অবৈধভাবে তিতাসের মূল সরবরাহলাইন থেকে অবৈধভাবে সংযোগ নিয়ে গ্যাস ব্যবহার করে আসছিলো। তাদের এই সংযোগটি তিতাস কর্তৃপক্ষ বিচ্ছিন্ন করেছি।
প্রসঙ্গত, অভিযান চলাকালে ওই এলাকায় যেকোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে সাভার মডেল থানার সহকারী উপ-পরিদর্শক মুহাম্মদ নুরুল ইসলাম এর নেতৃত্বে পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
বার্তা বাজার/এম.সি