ফরিদপুরের আলফাডাঙ্গায় ২০১৯-২০ মৌসুমে অভ্যন্তরীণ আমন ধান/চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২ ডিসেম্বর) সাড়ে ১১টায় আলফাডাঙ্গা সরকারী খাদ্য গুদামে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুর রহমানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান এ.কে.এম জাহিদুল হাসান,উপজেলা কৃষি কর্মকর্তা রিপন প্রসাদ সাহা,উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. হারুন অর রশিদ ও এল এস ডি মো. একরাম হোসেন খাঁন প্রমুখ।
চলতি মৌসুমে উপজেলার প্রান্তিক কৃষকদের নিকট থেকে ২৫৬ টন আমন ধান সংগ্রহ করা হবে।প্রান্তিক কৃষকদের মাঝ থেকে লটারীর মাধ্যমে ক্রয় করা হবে এসব ধান।২৬ টাকা কেজি দরে প্রতি কৃষকের নিকট থেকে ১০ মন করে আমন ধান ক্রয় করা হবে।২০২০ সালের ২৫ জানুয়ারী পর্যন্ত চলতি মৌসুমের আমন ধান সংগ্রহ কার্যক্রম চলবে বলে উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের দপ্তর সূত্রে জানা গেছে।
বার্তা বাজার/এম.সি
বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।