কুড়িগ্রামে অ‌টো‌রিক্সায় ট্রা‌কের ধাক্কা: নিহত ২, আহত ১৬

কু‌ড়িগ্রাম জেলার পুরাতন শহর এলাকার চৌরাস্তা মো‌ড়ে (তারামন বি‌বি মোড়) এক‌টি যাত্রীবাহী অ‌টো‌রিক্সায় ট্রাকের ধাক্কায় অ‌টো‌রিক্সার দুই যাত্রী নিহত হ‌য়ে‌ছে। এ ঘটনায় আহত হ‌য়ে‌ছে অন্তত ১৬ জন। সোমবার (২ডি‌সেম্বর) বেলা ১২ টার দি‌কে এ দূর্ঘটনা ঘ‌টে।

নিহত ২ জন হলেন, জামিয়া ইসলামী মাদরাসার ছাত্র মোঃ জোবায়ের (২৫) এবং ব্যবসায়ী মোঃ আলীম (৪৫) । আহতদের অধিকাংশ ফজলুল করিম জামিয়া ইসলামী মাদরাসার ছাত্র ।

ছবি: বার্তা বাজার

আহত ১ মাদ্রাসা ছাত্র বার্তা বাজার কে জানান,”আমরা ইজতেমার বাঁশ আনার জন্য উলিপুরে যাচ্ছিলাম,হঠাৎ বিপরীত মুখি অটো রিক্সা আসলে,ট্রাকের চালক নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে ট্রাকটি ।

কু‌ড়িগ্রাম সদর থানার অ‌ফিসার ইন চার্জ (ও‌সি) মাহফুজার রহমান এ তথ্য নি‌শ্চিত ক‌রে‌ছেন।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর