তিন বিভাগে পেট্রোল পাম্প ধর্মঘট স্থগিত

তিন বিভাগের ২৬ জেলার পেট্রোল পাম্পের ধর্মঘট ১৫ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করা হয়েছে। সোমবার (২ ডিসেম্বর) বিপিসির সঙ্গে পেট্রোল পাম্প মালিকদের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে দ্বিতীয় দিনের মত সোমবার সকাল থেকে কমিশন বৃদ্ধি, মহাসড়কে পুলিশ হয়রানি বন্ধ ও লাইসেন্স জটিলতার সমাধানসহ ১৫ দফা দাবিতে রাজশাহী, খুলনা ও রংপুর বিভাগের সব পেট্রোল পাম্প ও তেলের ডিপোতে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু হয়।

এর ফলে দেশের তিন বিভাগে পেট্রোলসহ সব ধরনের জ্বালানি তেল বিক্রি বন্ধ ছিলো। যার কারণে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছিলেন বাস-ট্রাক চালকরা।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর