বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস পালিত

দেশ কল্যাণ, দারিদ্র্য বিমোচন, কর্মপরায়ন উদ্ভাবন” এই প্রতিপাদ্য নিয়ে পঞ্চগড় জেলার বিএনএফ এর সহযোগী সংস্থা সমুহের আয়োজনে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস ২০১৯ উপলক্ষে সোমবার (২ ডিসেম্বর)  বেলা ১১ টায় একটি র‌্যালি বের করা হয় । র‌্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্হানে এসে শেষ হয়।

র‌্যালিতে অংশগ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আব্দুল মান্নান, অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল সুদর্শন কুমার,আবু তোয়াবুর রহমান,পরস্পর এনজিও-র নির্বাহী পরিচালক আকতারুন্নাহার সাকীসহ বিভিন্ন এনজিও সমূহের কর্মকর্তা -কর্মচারী বৃন্দ।পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

 

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর