পাবনায় দ্বিতীয় দিনের মতো পেট্রোলপাম্পে অনির্দিষ্টকালের ধর্মঘট

১৫ দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো পাবনাসহ রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের সব পেট্রোল পাম্পে অনির্দিষ্টকালের ধর্মঘট চলছে। ফলে পাম্প থেকে জ্বালানি তেল উত্তোলন, বিতরণ ও পরিবহন বন্ধ রয়েছে।

এর আগে গত ২৬ নভেম্বর জ্বালানি তেল বিক্রির কমিশন বৃদ্ধি, ট্যাংক-লরি চলাচলে পুলিশি হয়রানি বন্ধ, পৌরসভার চাঁদা আদায় বন্ধ, পেট্রোল পাম্পের জন্য পরিবেশ অধিদফতরের লাইসেন্স গ্রহণ বাতিলসহ ১৫ দফা দাবি আদায়ে মন্ত্রণালয়কে ৩০ নভেম্বর পর্যন্ত আলটিমেটাম দিয়েছিল বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটি।

তবে জ্বালানি মন্ত্রণালয় দাবিগুলো মেনে না নেয়ায় ১ ডিসেম্বর সকাল ৬টা থেকে পাবনাসহ খুলনা, রাজশাহী ও রংপুর বিভাগের সব পাম্পে কর্মবিরতি পালন করা হচ্ছে।

এসময় ডিপো থেকে তেল উত্তোলন, বিপণন ও পরিবহন বন্ধ রাখা হয়েছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর