এম এ মালেক, সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা মুক্তিযুদ্ধ মঞ্চের কমিটি ঘোষণা করা হয়েছে। জেলা কমিটির সিদ্ধান্ত মোতাবেক আগামী এক বছরের জন্য এ কমিটির অনুমোদন দেয় জেলা কমিটি।
মুক্তিযুদ্ধ মঞ্চ সিরাজগঞ্জ জেলা কমিটির সভাপতি আশিক আহম্মেদ এবং সাধারণ সম্পাদক সিদ্দিকুল আওয়ালিন অমিয় রোববার (১ ডিসেম্বর) এই কমিটির অনুমোদন দেন।
এতে রায়গঞ্জ উপজেলায় সভাপতি হিসেবে মো. আলী মোর্তজা সরকার ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মো. সাদ্দাম হোসেন।
মুক্তিযুদ্ধ মঞ্চ রায়গঞ্জ উপজেলার নব-নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে আগামী ১ মাসের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলা কমিটির দফতর সেলে জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
এ বিষয়ে মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি মো. আলী মোর্তজা সরকার বলেন, মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাসী আমিও আমার পরিবার। আশাকরি আমি আমার মেধা, যোগ্যতা ও পরিশ্রম দিয়ে আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথ পালনের চেষ্টা করব। মুক্তিযুদ্ধের চেতনা যেন আরও হাজারো বছর স্বমহিমায় এবং স্বগৌরবে বাংলাদেশের মাটিতে অটুট থাকে।
তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস বজায় রাখতে এবং জাতির পিতা শেখ মুজিবুর রহমানের আদর্শে বাংলাদেশ গড়ার লক্ষে এই মুক্তিযুদ্ধ মঞ্চ। মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার প্রজন্মকে এক সুঁতোয় গাঁথা ও মুক্তিযুদ্ধ মঞ্চ’র অন্যতম প্রধান লক্ষ্য।
নব-নির্বাচিত সাধারণ সম্পাদক মো. সাদ্দাম হোসেন বলেন, মহান মুক্তিযুদ্ধের সংগঠনের একজন কর্মী হতে পেরে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করছি। দেশকে এবং দেশের মুক্তিযোদ্ধাদের তাদের প্রাপ্ত সম্মান এবং সুযোগ পাইয়ে দিতে জীবন বাজি রেখে হলেও কাজ করে যাব ইনশাআল্লাহ।
বার্তাবাজার/ডব্লিওএস