পরীক্ষার হলে খাতা না দেখানোই শিক্ষার্থীকে সহপাঠীদের মারধর

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) এক শিক্ষার্থীকে মারধর করেছে তার সহপাঠীরা। পরীক্ষার হলে সহপাঠীদের খাতা না দেখানোর ফলে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের অষ্টম ব্যাচের শিক্ষার্থী আসাদকে মারধর করেছে তার চারজন সহপাঠী।

আজ (রবিবার) গনিত পরীক্ষায় (সেমিস্টার ফাইনাল) খাতা না দেখানোর ফলে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের নাহিয়ান, রফিক, ইমরান ও জীবন নামের চার শিক্ষার্থী তাদের সহপাঠী আসাদকে মারধর করে।

এ বিষয়ে আসাদের নিকট জানতে চাইলে তিনি বার্তাবাজারকে বলেন, “আজ ম‍্যাথ পরীক্ষা ছিল। পরীক্ষার হলে না দেখানোই কয়েকজন সহপাঠী নাহিয়ান, রফিক, ইমরান ও জীবন আমাকে বাসা থেকে ডেকে নিয়ে ভার্সিটির সামনে মারধর ও গালিগালাজ করে। আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। বিষয়টি শিক্ষকদের জানিয়েছি। আমি এর সুষ্ঠু বিচার চাই। আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে নিরাপত্তাহীনতার কারনে।

অভিযুক্ত শিক্ষার্থী নাহিয়ান বলেন, এ ধরনের কোন ঘটনা ঘটে নি। এ বিষয়ে ম‍্যানেজমেন্ট স্ট‍্যাডিজ বিভাগের ছাত্র উপদেষ্টা সুরজিত কুমার মন্ডল বলেন, বিষয়টি আমি শুনেছি। আমার বাবা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছে। আমি এই বিষয়ে বিস্তারিত বলতে পারছি না।

বিষয়টি নিয়ে ম‍্যানেজমেন্ট স্ট‍্যাডিজ বিভাগের চেয়ারম্যান মো. আবির হোসেনকে কয়েকবার ফোন করেও পাওয়া যায় নি। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সুব্রত কুমার দাস বলেন, এ বিষয়ে কোন অভিযোগ এখনো পায় নি। ভিক্টিমের পক্ষ থেকে কোন অভিযোগ পেলে অবশ্যই ব‍্যবস্থা নিবো। মারধরের বিষয়ে একটি অডিও রেকর্ড আমাদের হাতে এসে পৌছেছে ও তা সংরক্ষিত আছে।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর